1 Answers
যার মাধ্যমে শিল্প স্থাপনে উৎসাহী কোনো উদ্যোক্তাকে তার আশা বাস্তবায়নে উৎসাহিত করে তাকে সমর্থনমূলক সুবিধা বলে।
উদ্দীপনামূলক সহযোগিতা পেয়ে উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জন করে এবং উদ্যোগ সম্পর্কে সম্যক ধারণা লাভ করে। এব পরই উদ্যোক্তার প্রকল্প প্রণয়ন ও প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজন হয়। সমর্থনমূলক সহায়তার মাধ্যমে উদ্যোক্তা শিল্প স্থাপন, পরিচালনা, সম্পদ ব্যবহার ও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকে। এছাড়া প্রযুক্তিগত উন্নয়ন, যন্ত্রপাতি সংগ্রহ, কর অবকাশ প্রভৃতি সমর্থনমূলক সহায়তা ব্যবসায় সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
5 views
Answered