1 Answers
খাদ্যদ্রব্যকে সুস্বাদু, তৃপ্তিদায়ক ও সুগন্ধিযুক্ত করার জন্য যে সকল ফসলের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বাকল ইত্যাদি ব্যবহৃত হয় তাদের মশলা জাতীয় ফসল বলে।
যেকোনো মাঠ ফসলের চেয়ে মশলা জাতীয় ফসল উৎপাদনে লাভ বেশি হয়। কারণ মশলা জাতীয় ফসলে উৎপাদন খরচ, রোগবালাই ও ঝুঁকি কম কিন্তু বাজারে দাম বেশি। অন্যান্য ফসলের চেয়ে ২-৬ গুণ দাম বেশি। মশলা জাতীয় ফসল চাষ করা সহজ, তেমন পরিচর্যার দরকার হয় না। খরা সহনশীল, কৃষি উপকরণ কম লাগে ও উৎপাদন সময় কম লাগে।
4 views
Answered