1 Answers
আবহাওয়া ও জলবায়ুর প্রভাব এবং ফসল জন্মানোর সময়ের কথা বিবেচনা করে প্রতি বছরের জন্য শস্য উৎপাদনের সময়কে যে বিভিন্ন মৌসুমে ভাগ করা হয় এ মৌসুমগুলোকে কৃষি ঋতু বলে।
বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল জন্মায়। বাংলাদেশে তিনটি কৃষি ঋতু রয়েছে। যেমন- রবি ঋতু (নভেম্বর- ফেব্রুয়ারি) খরিপ-১ ঋতু (মার্চ জুন) ও খরিপ-২ ঋতু (জুলাই- অক্টোবর)। রবি ঋতুর ফসল হলো গম, গোলআলু, লাউ, পালংশাক, তেলবীজ। অপরদিকে, ভুট্টা আমন, আউশ ধান, তিল, মিষ্টিকুমড়া, পটল, ঝিঙ্গা, ইত্যাদি খরিপ ঋতুর ফসল। অর্থাৎ কৃষি ঋতুগুলোর জন্য আমরা সারাবছর বিভিন্ন ফসল পেয়ে থাকি।
6 views
Answered