1 Answers

কৃষি কল সেন্টার একটি সেবা প্রদানকারী মাধ্যম যা মোবাইল অপারেটরের মাধ্যমে ফোনে কৃষকদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে।

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কল সেন্টারের নির্দিষ্ট নম্বরে ফোন দিয়ে কৃষক কৃষি বিশেষজ্ঞদের সাথে সরাসরি কথা বলে কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান জানতে পারে। এছাড়াও কৃষক পেতে পারে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, বন, পরিবেশ, পুষ্টি বিষয়ক যে কোনো সময়োপযোগী পরামর্শ। অর্থাৎ কল সেন্টারে মোবাইল ফোনের মাধ্যমে সারা দেশে মাঠপর্যায়ে কর্মরত কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি এবং কৃষকদের কাছে তাৎক্ষণিকভাবে তথ্য পৌঁছে যাচ্ছে।

4 views