1 Answers

ই-কৃষি বলতে সামগ্রিক কৃষি উন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যবহারকেই বোঝায়।

ই-কৃষির মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া যেমন- রেডিও, টিভি, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, সিনেমা, সিডি, ডিভিডি ইত্যাদি কাজে লাগিয়ে কৃষকদের মাঝে কৃষি সংক্রান্ত সকল তথ্যাবলি পৌঁছে দেওয়া হয়। ই-কৃষির মাধ্যমে ফসল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণনসহ প্রতিটি পর্যায়ে তথ্যপ্রযুক্তির সাহায্যে সঠিক কলাকৌশল জেনে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করা হয়। হালনাগাদ কৃষিবিষয়ক তথ্য সমৃদ্ধ একটি ওয়েবসাইট www.ais.gov.bd কৃষিভিত্তিক তথ্য সরবরাহে কার্যকর ভূমিকা রাখছে।

4 views