1 Answers
রাতের বেলায় বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে ভূপৃষ্ঠ শীতল হলে এর সংস্পর্শে উপরের স্তরের বায়ু শীতল হয়। এ শীতল বায়ু বেশি জলীয়বাষ্প ধরে রাখতে পারে না বলে অতিরিক্ত জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ফসলের মাঠ, ঘাস-লতাপাতা প্রভৃতির উপর ক্ষুদ্র ক্ষুদ্র পানি কণা রূপে জমা হয়। এগুলোকে শিশির বলা হয়। শিশিরপাত উদ্ভিদের প্রস্বেদন, পাতার তাপমাত্রা ও রোগ বিস্তারে প্রভাব রাখে। কিছু কিছু ফসল যেমন- পিঁয়াজ, আলু ইত্যাদির চাষাবাদে অধিক ঠান্ডার প্রয়োজন যা শিশিরপাতের মাধ্যমে ঘটতে পারে।
4 views
Answered