1 Answers

ঐক্যবদ্ধ থাকার ওপরই সমবায়ীদের সফলতা নির্ভর করে বিধায় একতাই বল সমবায়ের মূলমন্ত্র।

সকলে মিলে একভাবে, একমনে ও একত্রে চলার দৃঢ় অভিব্যক্তি, প্রবণতা ও অবস্থাকে একতা বলে। একতাবদ্ধভাবে চলার ফলে যে শক্তির সৃষ্টি হয় তাই একতাই বল নামে পরিচিত। প্রত্যেক সমবায়ীকে বুঝতে হয় যে একতাই তাদের শক্তি বা বল। তাই এটি বিনষ্ট হয় এমন কোনো কাজ থেকে সদস্যদের বিরত থাকা আবশ্যক।

4 views

Related Questions