1 Answers
জিকির করার মাধ্যমে আল্লাহ ও বান্দার মধ্যে এক আত্মিক যোগসূত্র তৈরি হয়। ফলে বান্দার অস্থির ও চঞ্চল চিত্ত স্থির হয় এবং আল্লাহর অনুগ্রহে পরিতৃপ্ত হয়ে প্রশান্তি লাভ করে। জিকিরের মাধ্যমে ব্যক্তি সবসময় নিজের কাছে আল্লাহর উপস্থিতি অনুভব করে। আল্লাহর ক্ষমতা ও রহমতের ব্যাপারে তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। এভাবে জিকির মানসিক প্রশান্তি দান করে।
4 views
Answered