1 Answers

মাঠ থেকে সংগৃহীত ফসল বিভিন্ন পদ্ধতিতে (শুকানো, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ) সঠিকভাবে গুদামজাত করে রাখাকে ফসল সংরক্ষণ বলে। ফসল কর্তনের পর ভালোভাবে শুকিয়ে আর্দ্রতা কমিয়ে সংরক্ষণ করলে ফসলের গুণগতমান ভালো থাকে। ফসল সংরক্ষণের গুদাম বা পাত্র পোকা ও রোগমুক্ত হতে হবে। সংরক্ষণ জায়গার পরিবেশ শুষ্ক ও ঠাণ্ডা হতে হবে। সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করলে জীবাণু ও পোকার আক্রমণ কম হয়। এমনকি ফসল বীজের জীবনীশক্তিও বৃদ্ধি পায়।

6 views

Related Questions