1 Answers
অনুকূল প্রাকৃতিক পরিবেশের ব্যতীত ব্যবসায়িক উন্নতি দুঃসাধ্য বিধায় ব্যবসায়ের উন্নতিতে অনুকূল প্রাকৃতিক পরিবেশের উপস্থিতি আবশ্যক।
আমাদের চারপাশ ভূপ্রকৃতি, জলবায়ু, নদনদী, পাহাড়-পর্বত ইত্যাদি বিভিন্ন উপাদান দ্বারা বেষ্টিত, একে প্রাকৃতিক পরিবেশ বলে। প্রাকৃতিক পরিবেশ ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ যত ভালো সে অঞ্চলে পরিবেশকে কেন্দ্র করে আধুনিক ব্যবসায় বাণিজ্যে উন্নতিসাধন করে। প্রাকৃতিক উপাদানসমূহকে কাজে লাগিয়ে মানুষ ব্যবসায় পরিচালন করে। এজন্য ব্যবসায় বাণিজ্যে প্রাকৃতিক পরিবেশের প্রভাব সর্বাধিক বলা হয়।
5 views
Answered