1 Answers

উদ্দীপকে বর্ণিত বিশ্ববিদ্যালয়টি হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের অধীন ৬টি অনুষদের ছাত্র-ছাত্রীদের স্ব-স্ব বিষয়ের ওপর ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা এ বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা কার্যক্রম। অনুষদগুলো হলো-

i. কৃষি অনুষদ: কৃষি অনুষদে কৃষিজ ফসল উৎপাদন, মাটির গঠন এবং কৃষি সম্প্রসারণ বিষয়ক শিক্ষা প্রদান করা হয়। 

ii. পশুপালন অনুষদ: পশুপালন অনুষদে পশুপালন পদ্ধতি, পশুর পুষ্টি ও প্রজনন নিয়ে বিস্তৃত শিক্ষা দেওয়া হয়। 

iii. পশু চিকিৎসা অনুষদ: পশু চিকিৎসা অনুষদে পশুর বিভিন্ন ধরনের রোগ ও এর প্রতিকার বিষয়ক শিক্ষা প্রদান করা হয়। 

iv. মৎস্য বিজ্ঞান অনুষদ: মাৎস্য বিজ্ঞান অনুষদে মাছ চাষের পদ্ধতি সম্পর্কে বিশদ শিক্ষা দেওয়া হয়। 

v. কৃষি প্রকৌশল অনুষদ: কৃষি প্রকৌশল ও কারিগরি বিভাগ বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি তৈরি ও এর কার্যক্রম ব্যবস্থা নিয়ে পাঠ্যক্রম পরিচালনা করে।

vi. কৃষি অর্থনীতি অনুষদ: কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ গ্রামীণ অর্থনৈতিক অবস্থা ও সমবায়-বিপণন নিয়ে শিক্ষা দান করে।

তাছাড়াও এ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষা কার্যক্রম হলো-

i. স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষাক্রম পরিচালনা করা। 

ii. শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্যে বিভিন্ন বিষয়ের গবেষণার ফলাফল শীর্ষক কর্মশালার আয়োজন করা। 

iii. শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ের বৃহৎ গ্রন্থাগারে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের পুস্তক, জার্নাল, থিসিস, লিফলেট, পত্রপত্রিকা ইত্যাদির ব্যবস্থা রাখা।

তাই বলা যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষিশিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ। বিশ্ববিদ্যালয়টি কৃষির বিভিন্ন বিষয়ে মৌলিক ও ফলিত গবেষণা পরিচালনা করে কৃষি শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

4 views

Related Questions