1 Answers

জনাব আকমল সাহেব সামাজিক বনায়নের কার্যক্রম গ্রহণ করেছেন। সামাজিক বনায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য কিছু করণীয় কাজ রয়েছে।

প্রথমত জমি নির্বাচন করতে হবে। এক্ষেত্রে যেখানে বাগান করার উপযুক্ত জায়গা আছে, রোপণকৃত চারার কোনো ক্ষতি হবে না এবং স্থানীয় সকলের সমর্থন আছে এমন স্থান নির্বাচন করতে হবে। এরপর নির্বাচিত এলাকার স্থানীয় জনগণের মধ্য থেকে ভূমিহীন কৃষক, দুঃস্থ মহিলা, অনগ্রসর জনগোষ্ঠী, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও প্রান্তিক কৃষকদের নিয়ে দল গঠন করে চুক্তিনামা সম্পাদন কতে হবে। অতঃপর সামাজিক বন সফলভাবে বাস্তবায়নে বর্ষার শুরুতে সঠিকভাবে জমি প্রস্তুতকরণ, সঠিক সময়ে সঠিক মাপের গর্ত তৈরি, চারা রোপণের ১৫ দিন পূর্বে আনুপাতিক হারে সার প্রয়োগ, সঠিক চারা নির্বাচন, বেড়া ও খুঁটি দেওয়া, মৃত চারার শূণ্যস্থান পূরণ ইত্যাদি কাজ করতে হবে। সবশেষে চারার পরিচর্যা হিসেবে শুষ্ক মৌসুমে সেচ প্রদান, নিয়মিত আগাছা পরিষ্কারকরণ, নিয়মিত সার প্রয়োগ, চারার গোড়ায় মালচিং করা, চারার বৃদ্ধি ত্বরান্বিত করতে কাষ্ঠল বৃক্ষে প্রুনিং করা, দৈহিক বৃদ্ধি ঠিক রাখতে গাছের ঘনত্ব নিয়ন্ত্রণ করা, চারা পাতলাকরণ ইত্যাদি কাজ করতে হবে।

উপরিউক্ত উপায়সমূহ সফলভাবে বাস্তবায়ন করার মাধ্যমে সামাজিক- বনায়ন গড়ে তুলতে পারেন।

5 views

Related Questions