1 Answers
বিবাহের সংখ্যার ওপর নির্ভর করে বাংলাদেশের পরিবারকে দুভাগে ভাগ করা যায়। যথা- একক বিবাহভিত্তিক ও বহু বিবাহভিত্তিক পরিবার।
একজন পুরুষ ও একজন নারীর বিবাহ বন্ধনের ভিত্তিতে যে পরিবার গড়ে ওঠে তাকে একক বিবাহভিত্তিক পরিবার বলে। একজন পুরুষ ও একাধিক স্ত্রী অথবা একজন স্ত্রী ও একাধিক পতিকে নিয়ে যে পরিবার গড়ে ওঠে তাকে বহু বিবাহভিত্তিক পরিবার বলে। বাংলাদেশে একক বিবাহভিত্তিক পরিবারই বেশি, তবে মুসলিম সমাজে বহু বিবাহভিত্তিক পরিবারও দেখতে পাওয়া যায়। বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক ধনী ব্যক্তিই বহু বিবাহ করে থাকেন।
4 views
Answered