1 Answers

গ্রামের মানুষের বদলাতে না চাওয়া অবস্তুগত সংস্কৃতি (Non- material Culture)- কে নির্দেশ করে।

সংস্কৃতি হলো মানুষের সামগ্রিক জীবনপ্রণালি। বলা হয়ে থাকে মানুষ সংস্কৃতির কয়েদি। সংস্কৃতির যে অংশ অদৃশ্য তথা উপলব্ধির উপর নির্ভরশীল তাই অবস্তুগত সংস্কৃতি। অর্থাৎ, মানুষের চিন্তাভাবনা, রীতিনীতি, মূল্যবোধ, আবেগ-উচ্ছ্বাস প্রভৃতি অবস্তুগত সংস্কৃতির আওতাভুক্ত। এছাড়াও মানুষের সব বিমূর্ত সৃষ্টি যেমন- ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, আইন, নীতি, আদর্শ, ইত্যাদিকেও অবস্তুগত সংস্কৃতি বলা হয়ে থাকে।

উদ্দীপকে দেখা যায়, রতনপুর গ্রামের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার আধুনিক সুবিধা সম্বলিত হাসপাতাল তৈরি করলেও গ্রামের মানুষ ঝাড়-ফুঁক, তাবিজ-কবজের মাধ্যমে চিকিৎসা নিতে বেশি আগ্রহী। তাদের বিশ্বাস এ পদ্ধতিতে চিকিৎসা নিলে তারা ভালো হয়ে যাবে। গ্রামের মানুষের এ ধরনের বিশ্বাস উপরে আলোচিত অবস্তুগত সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, গ্রামের মানুষের বদলাতে না চাওয়ার বিষয়টি অবস্তুগত সংস্কৃতিকে নির্দেশ করে।

8 views

Related Questions