1 Answers

আকারের ভিত্তিতে নকীবের পরিবার একটি যৌথ পরিবার। যৌথ পরিবার আকার ও আয়তনের দিক থেকে বৃহদায়তন বিশিষ্ট। যৌথ পরিবারে বিবাহিত পুত্ররা স্ত্রী ও সন্তান-সন্ততি সহযোগে পিতামাতার সাথে বসবাস করে। অর্থাৎ রক্তসম্পর্কীয় যোগসূত্রের ভিত্তিতে কয়েকটি একক পরিবারের সমষ্টি হলো যৌথ পরিবার। পাশাপাশি এ পরিবারে ঘনিষ্ঠ আত্মীয় যেমন- দাদা- দাদি, চাচা-চাচি, ফুফু ও তাদের সন্তান-সন্ততিরাও বসবাস করতে পারে। বাংলাদেশের গ্রামের পরিবারগুলো ঐতিহ্যগতভাবে যৌথ পরিবার।

উদ্দীপকে নকীব তার বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তান ও তার ফুফুকে নিয়ে একই পরিবারে বাস করে, যা যৌথ পরিবারের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, নকীবের পরিবারটি যৌথ পরিবার।

4 views

Related Questions