1 Answers

ইসলামে প্রধান আবশ্যিক ইবাদত সালাতই মানুষের শ্রেণিবৈষম্য দূর করে। সালাত আদায়ে সমাজের মানুষের মধ্যে মানবিক মর্যাদা ও অধিকারে সমতা প্রতিষ্ঠিত হয়। জামায়াতে সালাত আদায়কারীরা সারিবদ্ধভাবে দাঁড়ায়। এসময় রাজা-প্রজা, আমির-ফকির, ধনী- গরিব, সাদা-কালোর কোনো ব্যবধান থাকে না। সবাই আল্লাহর বান্দা হিসেবে কাঁধে কাঁধ লাগিয়ে সালাত আদায় করে। প্রতি ওয়াক্ত সালাতের এ প্রশিক্ষণই মানুষের মধ্যে সাম্যবাদী চেতনার উন্মেষ ঘটায়।

4 views

Related Questions