1 Answers
প্রাণিচিকিৎসক জনাব আজাদের খামারটি পরিদর্শন করে কিছু লক্ষণ পর্যবেক্ষণ করে বুঝলেন যে, ডাক প্লেগ রোগ হয়েছে।
তিনি নিম্নোক্ত লক্ষণগুলো দেখতে পান-
১. এ রোগে আক্রান্ত হাঁসগুলোর খাদ্য গ্রহণে অনীহা ছিল।
২. হাঁসগুলো খুব পাতলা পায়খানা করছে এবং লেজের আশপাশে মল লেগে ছিল।
৩. জনাব আজাদের খামারের হাঁসগুলো আলো দেখে ভয় পাচ্ছিল।
৪. খামারের রোগাক্রান্ত হাঁসগুলোর নাক-মুখ দিয়ে তরল পদার্থ বের হচ্ছিল।
৫. পা ও পাখা অবশ হয়ে যাওয়াতে আক্রান্ত হাঁসগুলো বুকের ওপর ভর দিয়ে বসেছিল।
৬. রোগে আক্রান্ত অনেক হাঁসের মাথা, ঘাড় ও শরীরে কাঁপুনিও ছিল।
প্রাণিচিকিৎসক এ লক্ষণগুলো পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নিয়েছিলেন খামারে ডাকপ্লেগ রোগ ছড়িয়ে পড়েছে।
4 views
Answered