1 Answers
উক্ত প্রত্যয়টি অর্থাৎ আমলাতন্ত্র উন্নয়নশীল দেশগুলোতে এখনো আদর্শ রূপ গ্রহণ করতে পারেনি। আমি এ বক্তব্যের সাথে একমত।
আমলাতন্ত্র হলো এমন একটি প্রশাসনিক ব্যবস্থা, যার বৈশিষ্ট্যাবলির মধ্যে রয়েছে দক্ষতা, নিরপেক্ষতা, উচ্চক্রম বিন্যাস ও পদোন্নতি। আমলাতন্ত্রের এ বৈশিষ্ট্যই বলে দেয় আমলাতন্ত্রকে কতটা স্বচ্ছ হওয়া দরকার। আমলারা রাষ্ট্রের প্রশাসনিক কার্য সম্পাদন করেন। তাই তাদের হওয়া উচিত সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও স্বজনপ্রীতিমুক্ত। কিন্তু অতীব দুঃখের বিষয় তৃতীয় বিশ্বের দেশগুলোতে আমলাতন্ত্র আজ বাক্সবন্দি রাজনীতিবিদদের পকেটে। আমলাদের দুর্বলতার কারণে রাজনীতিবিদরা আজ ফাঁক-ফোকর দিয়ে অবৈধ কাজ করিয়ে নিচ্ছেন। ঘুষের বিনিময়ে বড় বড় অপরাধের শাস্তি থেকেও মুক্তি পাচ্ছেন অপরাধীরা। শুধু তাই নয়, তৃতীয় বিশ্বের আমলারা অর্থের লোভে ইচ্ছা করেই প্রশাসনিক কাজে বিলম্ব করছেন এবং ফাইলে সইয়ের বিনিময়ে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। তৃতীয় বিশ্বের আমলাতন্ত্রের আরেকটি বিষয় খুব চোখে পড়ার মতো। তাহলো স্বজনপ্রীতি, এ স্বজনপ্রীতির কারণে অনেক আমলাই নিজের অযোগ্য আত্মীয়স্বজনকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে বসান। ফলে অযোগ্য ব্যক্তির কারণে রাষ্ট্রের শাসনব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে।
পরিশেষে তাই আমি এ বক্তব্যের সাথে একমত, তৃতীয় বিশ্বে আমলাতন্ত্র এখনও আদর্শ রূপ গ্রহণ করতে পারেনি।