1 Answers

ইসলামি আইন জানতে হলে শফিককে ফিকহশাস্ত্র অধ্যয়ন করতে হবে।

ইসলামি আইন শাস্ত্রের অপর নাম হলো ইলমুল ফিকহ। মুসলিম হিসেবে একজন মানুষের কোন কাজটি করণীয় এবং কোন কাজটি বর্জনীয় তা ফিকহশাস্ত্রে সুবিন্যস্ত ও বিধিবদ্ধ আইন হিসেবে উপস্থাপিত হয়েছে। এর সব বিধিবিধান কুরআন ও সুন্নাহ থেকে উৎসারিত। মহানবি (স) এর জীবদ্দশায়ই এর মূল কাঠামো প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সত্যপন্থি মুজতাহিদগণ নিজেদের জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা এবং একনিষ্ঠ গবেষণার মাধ্যমে মুসলিম মিল্লাতের জীবনযাপন পদ্ধতি ও বিধিবিধান কুরআন ও সুন্নাহ থেকে উদঘাটন করে ফিকহশাস্ত্রের উদ্ভাবন করেছেন। ফিকহশাস্ত্র মৌল চারটি উৎস থেকে উৎসারিত। আর তা হচ্ছে- ১. কুরআন, ২. সুন্নাহ, ৩. ইজমা ও ৪. কিয়াস।

ইসলামের বিধিবিধান পালন করার জন্য সমস্যা সমাধানের অভিন্ন রীতি-পদ্ধতি অবলম্বনের উদ্দেশ্যে এবং সামগ্রিকভাবে ইসলামের হেফাজতের জন্য ফিকহশাস্ত্র ও উসুলে ফিকহ এর জ্ঞান লাভ করা অপরিহার্য। মূলত ফিকহশাস্ত্রের মধ্যে সব সমস্যার সমাধান সুনিপুণভাবে সন্নিবেশিত হয়েছে। তাই শফিকের উচিত এ শাস্ত্রের জ্ঞান লাভ করা।

4 views

Related Questions