1 Answers
ইজমার হুকুম সম্বন্ধে ৪টি মতামত রয়েছে। যথা-
১. ইজমার উৎস যেহেতু কুরআন-হাদিস দ্বারা প্রমাণিত এবং এটি আলেমদের ঐকমত্য সিদ্ধান্ত। সেহেতু ইজমার বিধান সন্দেহাতীতভাবে গ্রহণযোগ্য।
২. যেসব ইজমা বিচ্ছিন্ন সনদের ভিত্তিতে গৃহীত হয়েছে তা অনুমানভিত্তিক। হানাফি ও শাফেয়ি আলেমগণ একে গ্রহণযোগ্য বললেও ইমাম গাযযালি (র) সহ একদল আলেম একে প্রত্যাখ্যান করেছেন।
৩. ইমাম বায়দাভি (র) বলেন, ইজমা প্রত্যাখ্যান করা বিদআত।
৪. ইমাম শাফেয়ি (র)-এর মতে, ইজমা কোন পূর্ববর্তী ইজমাকে রহিত করবে না।
4 views
Answered