1 Answers

জনাব শাহেদের নাম মহান আল্লাহর দরবারে পরম সত্যবাদী হিসেবে লেখা হবে। হাদিসে বলা হয়েছে সত্য পুণ্যের পথে পরিচালিত করে আর পুণ্য নিশ্চিতভাবে জান্নাতের পথে পরিচালিত করে। আর ব্যক্তি যখন সত্য বলতে থাকে এবং সত্য বলা তার অভ্যাসে পরিণত হয় তখন আল্লাহর কাছে তার নাম পরম সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়। একই ভাবে জনাব শাহেদের সত্য কথা বলা অভ্যাসে পরিণত হওয়ার কারণে আল্লাহর কাছে তাঁর নামও পরম সত্যবাদী হিসেবে লেখা হবে।

ইসলাম মানুষকে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যাশ্রয়ী হতে বলেছে। কথা-বার্তা, আচার, আচরণ, কাজ-কর্ম তথা জীবনের সর্বত্র সত্যকে আকড়ে রাখার জন্য দ্ব্যর্থহীনভাবে তাগিদ করেছে। কেননা সত্যবাদিতা কল্যাণময় জীবনের উন্মেষ ঘটায়। সত্যবাদীকে সবাই ভালোবাসে এবং তার যাবতীয় বিপদে-আপদে সবাই এগিয়ে আসে। সর্বত্র সে সম্মানিত ও আদরণীয় হয়। সত্যবাদিতার গুণে মানুষ বিপদ থেকে মুক্তি পায়। মহানবি (স) বলেছেন, 'সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা ধ্বংস করে। জনাব শাহেদও একজন সত্যবাদী মানুষ। তিনি কখনো মিথ্যা বলেন না। তাই তিনি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বান্দা।

4 views

Related Questions