1 Answers

শুদ্ধরূপে কুরআন শিক্ষার লক্ষ্যে হাজ্জাজ বিন ইউসুফের হরকত ও নোকতা সংযোজনের উদ্যোগটির প্রভাব অপরিসীম। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন আরব প্রশাসক ও উমাইয়া খেলাফতের একজন মন্ত্রী। তিনি বুদ্ধিমান ও কঠোর প্রকৃতির শাসক ছিলেন। তিনি পবিত্র কুরআনে হরকত ও নোকতা সংযোজনের মাধ্যমে মুসলিম উম্মাহর কাছে স্মরণীয় হয়ে আছেন। উদ্দীপকের দৃশ্যপট-৩ এ উমাইয়া শাসক হাজ্জাজ বিন ইউসুফ কর্তৃক কুরআন মাজিদে হরকত ও নোকতা সংযোজনের বিষয়টির উল্লেখ রয়েছে। বস্তুত হাজ্জাজ বিন ইউসুফ খলিফা আব্দুল মালেক ইবনে মারওয়ানের নির্দেশে বিখ্যাত তাবেঈ ও আরবি ব্যাকরণবিদ আবুল আসওয়াদ আদ দুআলির নেতৃত্বে পবিত্র কুরআনে হরকত ও নোকতা সংযোজন করেন। আরবী ভাষী লোকদের জন্য কুরআন বোঝা সহজ ছিল, কারণ তাদের আরবি ভাষার জ্ঞান ছিল। কিন্তু অনারবদের জন্য হরকত ও নোকতা ছাড়া কুরআন বোঝা ছিল কষ্টসাধ্য। ফলে কুরআন তিলাওয়াত ও বোঝার ক্ষেত্রে ভুল হওয়ার প্রবল আশঙ্কা থাকে। আবার হরকত ও নোকতার ভুল ব্যবহারে কুরআনের আয়াতসমূহের অর্থের তারতম্য ঘটে। মূলত কুরআন সঠিকভাবে বোঝার জন্য হাজ্জাজ বিন ইউসুফ হরকত ও নোকতা প্রয়োগ করেন।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, পবিত্র কুরআন মাজিদের শুদ্ধ ও সঠিক তেলাওয়াত এবং বোঝার ক্ষেত্রে হরকত ও নোকতা সংযোজন রহমত স্বরূপ।

4 views

Related Questions