1 Answers

দৃশ্যপট-২ এ হযরত আবু বকর (রা) এর প্রতি ইঙ্গিত করা হয়েছে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা) কুরআন সংকলন করেন। এজন্য ইসলামের ইতিহাসে তার নাম চিরস্মরণীয়। নবিজির (স) পার্থিব জীবনের শেষ সময়ে অসুস্থতার কারণে হযরত আবু বকর (রা) রাসুলের (স) ইমামতির দায়িত্ব পালন করেন। তিনিই কুরআন সংকলনের সর্বপ্রথম উদ্যোগ গ্রহণকারী। দৃশ্যপট-২ এ তাঁর প্রতিই ইঙ্গিত করা হয়েছে।

উদ্দীপকের দৃশ্যপট-২ এ রাসুলের (স) ইন্তেকালের পর হযরত আবু বকর (রা) এর কুরআন গ্রন্থাবদ্ধ করার বিষয় বর্ণিত হয়েছে। দ্বাদশ হিজরিতে ভণ্ডনবি' মুসায়লামাতুল কাযযাবের বিরুদ্ধে পরিচালিত ইয়ামামার যুদ্ধে সত্তর জন হাফেজে কুরআন সাহাবি শাহাদাত বরণ করেন। এতে কুরআন মাজিদ সংরক্ষণ ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টির আশঙ্কা প্রবল হয়ে ওঠে। হযরত উমর (রা) কুরআন সংকলনের জন্য আবু বকর (রা) এর কাছে যান এবং কুরআনকে গ্রন্থাবদ্ধ রূপে সংকলনের প্রস্তাব দেন। হযরত আবু বকর (রা) 'কাতেবে ওহি' হযরত যায়েদ বিন সাবেত (রা) এর নেতৃত্বে কুরআন সংকলন বোর্ড গঠন করেন। এ বোর্ড কুরআনের বিভিন্ন পাণ্ডুলিপি যাচাই-বাছাই করে চূড়ান্ত পাণ্ডুলিপির সংকলন করেন। সুতরাং বলা যায়, দৃশ্যপট-২ এ ইয়ামামার যুদ্ধ পরবর্তী হযরত আবু বকর (রা) কর্তৃক কুরআনের গ্রন্থাবদ্ধ সংকলনের কথাই বলা হয়েছে। 

5 views

Related Questions