1 Answers
ইসলামি রাষ্ট্রের চারটি উপাদান যথা- নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব। ইসলামি রাষ্ট্র গঠনের জন্য একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে চাই আয়তন কম হোক বা বেশি হোক। ইসলামি আদর্শের অনুসারী জনসমষ্টি থাকতে হবে, জনসমষ্টি অমুসলিম হলেও হবে, তবে ইসলামি রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকতে হবে। ইসলামি রাষ্ট্রে একটি সুসংগঠিত সরকার থাকবে। পরিশেষে সার্বভৌম ক্ষমতা থাকতে হবে আর ইসলামি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ তায়ালা।
4 views
Answered