1 Answers
ফাহিমা যে রাষ্ট্রে বাস করে তা বৈশিষ্ট্যগতভাবে ইসলামি রাষ্ট্র। ইসলামি আদর্শের অনুসারী রাষ্ট্র হলো ইসলামি রাষ্ট্র। এ রাষ্ট্রের জনসমষ্টি ইসলামি অনুশাসনের অনুসারী। এই রাষ্ট্রে বসবাসকারী সকলেই স্বেচ্ছায় এর আইন-কানুন মেনে চলেন। কেউই এর ব্যত্যয় করেন না। এর ভূখন্ডগত অবস্থান, সরকার ব্যবস্থা ও সার্বভৌমত্ব ইসলামের বিধি-বিধানের অনুসরণে গড়ে ওঠে। অর্থাৎ একটি ইসলামি রাষ্ট্রে প্রধান যে যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা হলো- ১. সকল নাগরিক ইসলাম প্রদত্ত বিধানমতে এই রাষ্ট্রের আইন মান্য করেন। ২. এতে বসবাসকারী অধিকাংশ ব্যক্তিই মুসলিম। ৩. এই রাষ্ট্রে আল্লাহকেই সার্বভৌম ক্ষমতার মালিক মনে করা হয়। ৪. ধর্ম, বর্ণ, অঞ্চল, জাতি, ধনসম্পদ নির্বিশেষে সকলেই এই রাষ্ট্রের নাগরিক হতে পারে। ৫. সরকার গঠিত হয় তাকওয়াবান ব্যক্তিদের সমন্বয়ে। ৬. রাষ্ট্রীয় আইন কুরআন ও সুন্নাহভিত্তিক। ৭. পুরুষেরাই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন। ৮. ইসলামি রাষ্ট্র হবে একটি কল্যাণরাষ্ট্র। ৯. এই রাষ্ট্র ন্যায়নীতি ও সুবিচারভিত্তিক। ১০. এটি একনায়কতান্ত্রিক নয় বরং মজলিশে শুরা দ্বারা পরিচালিত।
এছাড়াও এই রাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতা, জীবনের নিরাপত্তাদান, সম্ভ্রমের নিরাপত্তাদান, মৌলিক অধিকারের পূর্ণ নিশ্চয়তা প্রদান করা হয়। উদ্দীপকের ফাহিমার রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো এর নাগরিকগণ রাষ্ট্রীয় সকল কাজেই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় করেন আর এর মাধ্যমেই দুনিয়া ও আখিরাতের মুক্তির পথে এগিয়ে চলেন সামগ্রিকভাবে।