1 Answers

শাওন যে ফসল দেখল তা হলো তুলা যা একটি আঁশ জাতীয় ফসল। তুলা ফসলের বৈশিষ্ট্যগুলো হলো- তুলা গাছ সবুজ পত্র সন্নিবেশিত প্রায় ১ মিটার উচ্চতা বিশিষ্ট উদ্ভিদ। এর ফুল সাদা অথবা গোলাপি। এ ফসল বর্ষজীবী ও বিরুৎ। কিছুটা দাঁড়ানো পানি, খরা ও জলাবদ্ধতা সহ্য করতে পারে। গাছের উচ্চতা ১২০-১৫০ সেমি হয়। জীবনকাল ১৮০- ১৮৫ দিন। এর বীজ হতে তেল ও খৈল পাওয়া যায়। এ গাছ জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। এরা অতিরিক্ত তাপ সহ্য করতে পারে না। তবে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে। এরা আলোক অসংবেদনশীল উদ্ভিদ। উদ্ভিদের আঁশ খুব শক্ত। ফুল উভলিঙ্গী। এরা অধিকাংশই স্বপরাগায়িত ও কিছু পরপরাগায়িত। উদ্দীপকের শাওনের দেখা তুলা ফসলে উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান।

4 views

Related Questions