1 Answers
জায়েদের উক্তিতে ইসলামি শিক্ষার স্বরূপ ফুটে উঠেছে, যা সম্পূর্ণ সঠিক।
ইসলামি শিক্ষা দুনিয়া ও আখিরাতের সমন্বিত শিক্ষা। এ শিক্ষায় পার্থিব জগতের কল্যাণকে গুরুত্বহীন মনে করা হয় না। সাথে সাথে আখিরাতের জীবনকে প্রাধান্য দেওয়া হয়। আল্লাহ তায়ালা আমাদেরকে দোয়া শিক্ষা, দিয়েছেন- হে আমাদের প্রতিপালক! আমাদের দুনিয়ার জীবনে কল্যাণ দাও, পরকালেও দাও আর রক্ষা কর জাহান্নামের আজাব থেকে। (সুরা বাকারা: ২০১)
এ থেকে প্রতীয়মান হয় যে, ইসলামি শিক্ষা দুনিয়া ও আখিরাতের সমন্বিত শিক্ষা, যা জায়েদের বক্তব্যে ফুটে উঠেছে। তাছাড়া জায়েদের বক্তব্য অনুযায়ী এ শিক্ষা তাওহিদ ও রিসালাতভিত্তিক। তার এ বক্তব্য সঠিক। কারণ এ শিক্ষার মূলকথা হলো- আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ (স) আল্লাহর রাসুল। এ কালিমার প্রথম অংশে আমরা তাওহিদের ঘোষণা দেই আর শেষাংশে ঘোষণা দেই রিসালাতের।
তাছাড়া এ শিক্ষা ইবাদতকেন্দ্রিক। এ শিক্ষা আমাদেরকে অবহিত করে যে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। সুতরাং বলা যায়, জায়েদের উক্তিটিতে মূলত ইসলামি শিক্ষার এ শাশ্বত স্বরূপটিই ফুটে উঠেছে।