1 Answers
বন হলো লতা, গুল্ম ও ছোট-বড় গাছপালায় আচ্ছাদিত আদি, ব্যাপক ও নিরবচ্ছিন্ন এলাকা।
প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন বায়ুপ্রবাহের গতিরোধ করে বিপর্যয় কমায়। বন প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ কমায়। আবার এ বন ঝড়ঝঞ্ঝা ও জলোচ্ছ্বাসজনিত ক্ষয়ক্ষতি হ্রাস করে। উদাহরণস্বরূপ বলা যায়, বিগত দশকে সিডর, আইলাসহ অনেক দুর্যোগ থেকে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে চরম ক্ষয়ক্ষতি হতে সুরক্ষা দিয়েছে।
5 views
Answered