1 Answers

উদ্দীপকের কৃষি কর্মকর্তা কৃষকদের কৃষি সমবায় গঠনের মাধ্যমে কৃষিপণ্যের বাজারজাতকরণ পদ্ধতির ধারণা দেন। বাজারজাতকরণ বলতে এমন কার্যাবলি বোঝায় যার মাধ্যমে উৎপাদকের কাছ থেকে কৃষিপণ্য ভোক্তাদের কাছে পৌঁছানো হয়। কৃষি পণ্য বাজারজাতকরণ সমবায়ের মূল উদ্দেশ্য হচ্ছে সমবায়ের সকল সদস্য মিলে পণ্যমূল্য নির্ধারণ, 'ভর্তুকি গ্রহণ, কৃষিপণ্য বিক্রয় এবং হিসাব রক্ষা। এ সমবায় সমবায়ী পরিবারগুলোর এবং বাজারের চাহিদা অনুসারে পণ্যমূল্য নির্ধারণ করে। কৃষি পণ্য সংগ্রহের পর সংরক্ষণ ও পরিবহনের জন্য কিছু কাজ, যেমন- বাছাই-ছাঁটাই, প্যাকেটজাতকরণ বা যথাযথ পাত্রে স্থাপন ইত্যাদি কাজ করে যা পণ্যের মান উন্নয়ন ও সংরক্ষণে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়াও নিরাপদ পরিবহনের মাধ্যমে কৃষিপণ্য বিপণনে সাহায্য করে। পরিবহনের জন্য উপযুক্ত পাত্র কৃষকেরা নির্ধারণ করতে পারে না যা সমবায়ের মাধ্যমে সম্ভব। যেমন-

শস্য পরিবহনে চটের বস্তা ব্যবহার করা যায় যা ফুল-ফলের জন্য উপযুক্ত নয়। আবার মাছ পরিবহনের জন্য বাঁশের বিশেষ টুকরি ব্যবহৃত হয় কিন্তু জ্যান্ত মাছ পরিবহনে লাগে পানি ভরা বড় পাত্র। বাজার জাত করণের মাধ্যমে প্রাপ্ত মুনাফা প্রত্যেক সমবায়ী কৃষক ভাগ করে নেন। এতে সকলেই আর্থিকভাবে লাভবান হতে পারেন।

এভাবে কৃষি কর্মকর্তা পাটুরিয়া গ্রামের কৃষকদের শস্য বাজারজাতকরণের ধারণা দেন।

4 views

Related Questions