1 Answers

কৃষিকাজ সম্পন্ন করতে এবং কৃষি থেকে সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে যে সমবায় পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কৃষি সমবায় বলে। কৃষি সমবায় গঠনের উদ্দেশ্য হলো- 

i. সর্বাধিক কৃষিপণ্য উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টির প্রয়াস নেওয়া। 

ii. ক্ষুদ্র জমি একত্রিত করে বৃহদায়তন খামার সৃষ্টি করে উৎপাদন, বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন।

iii. কৃষকদের কৃষি উপকরণ যেমন- উফশী বীজ, সার, ট্রাক্টর, পাওয়ার পাম্প, বালাইনাশক ইত্যাদি সরবরাহ।

4 views

Related Questions