1 Answers

যে খামারের মালিক সরকার এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারিগণ খামার পরিচালনার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে থাকেন, সে খামারকে রাষ্ট্রীয় খামার বলে। যেমন: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের খামার।

রাষ্ট্রীয় খামারের মূলধন, প্রয়োজনীয় উপকরণ ব্যয় ও শ্রমিকদের মজুরীসহ যাবতীয় খরচ সরকার বহন করে। খামারের বেশিরভাগ কাজ যন্ত্র দ্বারা করা হয়। এ খামারে উৎপাদিত পণ্যের সিংহভাগ রাষ্ট্র গ্রহণ করে এবং খামার পরিচালিত হয় কেন্দ্রীয় কার্যালয় থেকে।

4 views