1 Answers
সাধারণত এক বছরে বা ১২ মাসে কোনো নির্দিষ্ট জমিতে যে কয়টি ফসল চাষ করা হয় তার শতকরা হারকে ঐ জমির ফসল বিন্যাসের নিবিড়তা বা শস্য চাষের নিবিড়তা বলা হয়। উদাহরণ স্বরূপ বলা যায় যে, কোনো জমিতে ফসল বিন্যাসের নিবিড়তা ৩০০% হলে এর দ্বারা বোঝা যায় যে, ঐ জমিতে বছরে ৩টি ফসল চাষ করা হয়। এক্ষেত্রে সর্বমোট আবাদি জমিকে প্রকৃত আবাদি জমির পরিমাণ দ্বারা ভাগ করে শতকরা হিসেবে ফসল বিন্যাসের নিবিড়তা হিসাব করা হয়।
12 views
Answered