1 Answers

বাংলাদেশে বর্ষাকালে জাতীয় পর্যায় ছাড়াও বিভাগ, বন বিভাগীয় দপ্তর, বিশেষ বিশেষ অঞ্চল ও জেলা পর্যায়ে কৃষি ও বৃক্ষমেলা আয়োজিত হয়। রংপুরে আমিন ও শাহিন দুই বন্ধুর দেখা বৃক্ষমেলা তেমন একটি জেলা পর্যায়ের বৃক্ষমেলা।

এরকম বৃক্ষ মেলায় জেলার কৃষকদের উৎপাদিত ভালো মানের ফল, ফসল ও সবজি গাছ প্রদর্শন করা হয়। মেলায় কৃষি সম্প্রসারণ বিভাগ, বিএডিসি, বিভিন্ন নার্সারি ও ধনবিভাগ স্টল করে বৃক্ষ রোপণের প্রযুক্তি, উপকরণ প্রাপ্তি ও অন্যান্য তথ্য দিয়ে কৃষকদেরকে উৎসাহিত করে। নানা জাতের ফল, ফুল জাতীয় বৃক্ষের চারার সমারোহ ঘটানো হয়। এমনকি আধুনিক সংকর জাতের চারাও পাওয়া যায়। মেলায় আকর্ষণ বৃদ্ধির জন্য আলোচনা ও বিনোদনমূলক অনুষ্ঠান করা হয়। আঞ্চলিক/বিভাগীয় জেলা বৃক্ষমেলায় স্থানীয়ভাবে জন্মানো অনেক গাছের চারা-বীজ ও কাষ্ঠল আসবাব পাওয়া যায়। বৃক্ষ উৎপাদিত অন্যান্য পণ্য দ্রব্যও পাওয়া যায়। যেমন- মধু, পাটি, মোম, আগর, সৌখিন দ্রব্য, বনসাইসহ সকল ধরনের দ্রব্যের সমাহার এখানে ঘটে।

4 views

Related Questions