1 Answers
যে মেলায় কৃষকের উৎপাদিত ও বাছাইকৃত কৃষিপণ্যের প্রদর্শনী ও বিক্রয় এবং ফসল উৎপাদন, সংরক্ষণ, মাড়াই, ঝাড়াই ইত্যাদির উন্নত প্রযুক্তি প্রদর্শনী ও সরবরাহ করা হয় তাকে কৃষি মেলা বলে। কৃষি মেলার বৈশিষ্ট্যগুলো হলো-
i. কৃষি মেলায় বিভিন্ন জাতের আকর্ষণীয় কৃষিপণ্যের সমারোহ ঘটানো হয়।
ii. বনায়ন ও কৃষির উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হয়।
iii. অধিক সংখ্যক কৃষক ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণের জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়।
iv. স্থানীয় জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
6 views
Answered