1 Answers
জনাব জেরিন তাসনিমের স্থাপিত শিল্পের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা গতিশীল হবে বলে আমি মনে করি।
একটি দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে নতুন নতুন শিল্প স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন শিল্পের বিকাশ দেশের অর্থনীতির চাকাকে গতিশীল করে।
উদ্দীপকে জনাব জেরিন তাসনিম বিদ্যুতের চাহিদা বাড়ার কথা ভেবে কক্সবাজারে একটি বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলেন। সমুদ্রের বাতাসকে কাজে লাগিয়ে উৎপাদিত বিদ্যুৎ তিনি বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। তার উৎপাদিত বিদ্যুৎ বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনের চাকা সচল রাখতে সহায়তা করে।
বাংলাদেশে বিদ্যুৎ সম্পদের সংকট সর্বস্তরেই বিদ্যমান। জনাব জেরিন তাসনিমের স্থাপিত বিদ্যুৎ শিল্পের মাধ্যমে এ সমস্যাটি কমিয়ে আনা যাবে। বিভিন্ন প্রতিষ্ঠানে বা শিল্পে এর পর্যাপ্ত যোগান দেওয়া হলে তারা চাহিদানুযায়ী সময়মতো পণ্য উৎপাদন করতে পারবে। এতে চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য বজায় রাখা সম্ভব হবে। তাছাড়া তার প্রতিষ্ঠানে অনেক লোকের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে। এভাবে জেরিন তাসনিমের স্থাপিত শিল্পটি দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করবে। এটি দেশের অর্থনীতির চাকাকে গতিশীল করবে বলে আমি মনে করি।