1 Answers
বাংলাদেশ ১৯৭০'র দশক থেকেই জনশক্তি রফতানি করছে। শুরু থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশের জনশক্তি রফতানির প্রধান বাজার। ১৯৮০'র দশক থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ এশিয়ার কয়েকটি দেশে জনশক্তি রফতানি শুরু হয়। লিবিয়া, সুদানসহ আফ্রিকার কয়েকটি দেশেও তখন থেকেই জনশক্তি রফতানি শুরু হয়। ১৯৯০'র দশক থেকে দক্ষিণ কোরিয়া, ব্রুনাই, মিসর, মরিসাসসহ কয়েকটি নতুন বাজার সৃষ্টি হয়। নতুন সহস্রাব্দে বিট্রেন, ইতালি, জাপানসহ এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশে জনশক্তির চাহিদা সৃষ্টি হয় ।
= Since 1970s, Bangladesh has been exporting manpower. From the very inception, middle-east countries were the main destination of our manpower export. Since 1980s, exporting manpower to several countries of Asia including Singapore, Malaysia has started. From that time, exporting manpower to the different countries of Africa including Libya and Sudan has begun. During 1990s, there have been some new markets in South Korea, Brunei, Egypt and Mauritius. The demand for manpower has been created in some countries of Asia and Europe including Britain, Italy and Japan in the new millennium.