1 Answers

তারিখঃ ২৯.০৬.২০১৮
সম্পাদক
দৈনিক জনকণ্ঠ
৪০, কাওরান বাজার, ঢাকা ১২১৫।
বিষয়ঃ সংযুক্ত প্রতিবেদনটি প্রকাশের জন্য আবেদন।

জনাব,
আপনার বহুল প্রচারিত, 'দৈনিক জনকণ্ঠ' পত্রিকার চিঠিপত্র কলামে নিম্নলিখিত প্রতিবেদনটি প্রকাশ করে বাধিত করবেন।

বিনীত
মোঃ ফাইদ ইসলাম
উত্তর জামসিং, সাভার, ঢাকা

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। দেশটি পৃথিবীর ৪২তম বৃহত্তম অর্থনীতি দেশ। ২০১০-২০১৭ সালের মধ্যে বিশ্বের ১৫টি দেশকে পিছনে ফেলে বাংলাদেশ ৫৮ থেকে ৪৩তম অর্থনীতির দেশে উন্নীত হয়েছে। এই উন্নতির পেছনে জিডিপির বৃহৎ তিনটি খাত যথাঃ কৃষি, শিল্প এবং সেবা এর ভূমিকা অপরিসীম। সেবা খাতের মধ্যে প্রথমেই রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশের জিডিপিতে ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থ বছরে এই ব্যাংকসমূহ যথাক্রমে ৩.৪৫ ও ৩.৪৬% অবদান রাখে। ব্যাংকের সাথে শেয়াবাজারের রয়েছে গুরুত্বপূর্ণ সম্পর্ক। ব্যাংক এবং শেয়ারবাজার পরষ্পর পরষ্পরের সাথে গভীরভাবে সম্পর্কীত। ব্যাংকের বিকাশে যেমন শেয়ারবাজার ভূমিকা রাখতে পারে ঠিক তেমনি শেয়ারবাজারকেও অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করতে পারে এই ব্যাংক প্রতিষ্ঠান সমূহ। শেয়ারবাজারে শেয়ার কেনা বেচার ক্ষেত্রে যে কারসাজি গুলো হয়ে থাকে তার অধিকাংশরই দায়ভার এই ব্যাংকগুলোর। কারণ ব্যাংকগুলোই তাদের শেয়ারগুলোর কৃত্রিম সংকট তৈরি করে শেয়ারের মূল্য বাড়িয়ে দেয় যা শেয়ারবাজারের একটি অস্বাভাবিক অবস্থা। ব্যাংকগুলো যদি শেয়ারবাজারের সাথে এক হয়ে কাজ করে তাহলে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন কিংবা শেয়ারের মূল্যের খুব বেশি উর্ধগতি দেখা দেবে না। অর্থাৎ স্বাভাবিক বাজার অবস্থা বিরাজমান থাকবে। তাই ব্যাংক এবং শেয়ারবাজেরর মধ্যে ভারসাম্যমূলক সম্পর্ক থাকাই কাম্য ।

বিনীত
মোঃ ফাইদ ইসলাম
উত্তর জামসিং, সাভার, ঢাকা ।

4 views

Related Questions

শীর্ষ প্রবাসী জায় অর্জনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অষ্টম হলেও গত বছর প্রবাসী আয়ে কোনো প্রবৃদ্ধি হয়নি বরং অনেক কমেছে। প্রবাসী জায়ের এই অধোগতি অব্যাহত থাকলে তা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ দেখা দেবে। কারণ অর্থনীতিতে প্রবাসী আয়ের অবদান মোট জিডিপির ৬ শতাংশের মতো। প্রবাসী আয় কমে যাও পেশনে মূল কারণ হিসেবে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোতে তেলের দাম কমে যাওয়া। এটাই মূল কারণ হয়ে থাকে, তাহলে প্রবাসী আয়ের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর আমাদের নির্ভরতা কমাতে হবে। পাশাপাশি আমাদের বিকল্প জনশক্তির বাজার খুঁজতে হবে। প্রবাসী আয় কমে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকদের অদক্ষতাও একটি বড় কারণ। ফলে জনশক্তির নতুন বাজার খুঁজে বের করতে উদ্যোগী হওয়ার পাশাপাশি বাংলাদেশ যৌ লক্ষ শ্রমিক পাঠানোর দিকেও গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক বাজারের চাহিদার দিকটি বিবেচনায় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সম শ্রমিক গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। (Translate into English)
1 Answers 7 Views
দেশের অর্থনীতিভাবে গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে অন্যতম হলো পোশাক শিল্প। যেখানে প্রায় ৪৫ লাখ শ্রমিক কর্মরত । এ সকলে শ্রমিকদের ব্যাংকিং সেবার প্রয়োজন থাকা সত্বেও ৮০ থেকে ৯০ ভাগের কোন ব্যাংক হিসাব না থাকায় তারা সব ধেরনের ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত বেতন তুলতে হয়, গ্রামাঞ্চলে বাবা মা এবং ভাই-বোনের কাছ টাকা পাঠাতে হয়। শ্রমজীব এ বিপুল জনগোষ্ঠীয় কাছে ব্যাংকিং সেবা পৌছানোর ক্ষেত্রে দেশের প্রথাগত ব্যাংকিংয়ের চেয়ে উপর্জনকারী দূরে গেলেও বো অধিকতর উপযোগী প্রমাণিত হয়েছে। এই সেবা চালু হওয়ার পর থেকে সংসারের একমতা্র উপর্জনকারী দূরে গেলেও অনেকটাই নিশ্চিত থাকে পরিবারের অন্য সদস্যরা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তুলনামূলক কম খরচে গ্রাহকসেবা পাওয়া সম্বব। এই সেবা মানুষখে সঞ্চয় অভ্যাস গড়ে তুলতেও সহযোগিতা করে বলে সম্প্রতি আইএফসির এক গবেষণা জানা যায়। সুতরায় মানুষের কাছে মোবাইল ব্যাংকিং কার্যক্রম যত দ্রুততার সঙ্গে সম্প্রসারিত হবে তাদের আর্থিক সেবা ততই সহললভ্য হবে। (Translate in to English)
1 Answers 5 Views