1 Answers

বিশেষ প্রতিবেদন
'রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনে বাংলাদেশের কৌশলগত অবস্থান” 

রোহিঙ্গাদের শরনার্থী শিবির পরিদর্শন ২৫/০৩/২০১৮ হতে ২৮/০৩/২০১৮ পর্যন্ত সময় জরিপ চালানো হয়েছে।
২৮/০৩/২০১৮
১৮টি ছবির সংযুক্তি

‘রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনে বাংলাদেশের কৌশলগত অবস্থান'

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সরকারের সামরিক অভিযান, নির্বিচার হত্যাকাণ্ড ও পোড়ামাটি নীতির মতো করে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার কারণে লাখ লাখ মানুষ এখন বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। জীবনরক্ষার তাগিদে পালিয়ে আসা এসব মানুষের নিরাপত্তা, খাদ্য ও আশ্রয়ের প্রশ্নটিই এখন আশু বিবেচেনার বিষয়। আশ্রয় শিবিরে খাদ্যাভাবের আশঙ্কা এবং শরণার্থীদের যথাযথভাবে তালিকাভূক্তির অনুপস্থিতি একাদিক্রমে আশু ও দীর্ঘমেয়াদি সংকটের ইঙ্গিত বহন করে। শুরুতে দ্বিধান্বিত বাংলাদেশ সরকারে অপরিকল্পিত পদক্ষেপ শরণার্থী পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ।

 বিশ্বের অনেক দেশে এই সামরিক অভিযানকে ‘গণহত্যা' বলে চিহ্নিত করে প্রতিবাদের ঝড় উঠেছে। কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী ও সরকারের অবস্থানে সামান্য পরিবর্তন ঘটেনি; উপরন্তু অং সান সু চি দাবি করেছেন, তাঁর সরকার সবাইকে ‘নিরাপত্তা' দিচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। সব স্বাভাবিক থাকলে যে মানুষ ‘শরণার্থী’' জীবন বেছে নেয় না, এটা বোঝার জন্য কাণ্ডজ্ঞানই যথেষ্ট। তদুপরি মিয়ানমার সরকারের আমন্ত্রণে ও তত্ত্বাবধানে আন্তর্জাতিক গণমাধ্যমের যেসব সাংবাদিক রাখাইন সফরের সুযোগ পেয়েছেন, মিয়ানমার থেকে তাঁদের পাঠানো প্রতিবেদনেই দেখা যাচ্ছে যে পুলিশের উপস্থিতিতেই বেসামরিক ব্যক্তিরা ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে (জোনাথন হেডের প্রতিবেদন, “বিবিসি রিপোর্টার ইন মিয়ানমার - আমুসলিম ভিলেজ ইন ওয়াজ বার্নিং', বিবিসি, ৭ সেপ্টেম্বর ২০১৭)। মিয়ানমার সরকার এসব ধ্বংসযজ্ঞের দায় তাদের ভাষায় ‘জঙ্গি’দের ওপরই কেবল চাপাচ্ছে না তা নয়, একই সঙ্গে শরণার্থীদের ভবিষ্যতে দেশে ফেরার ওপর কিছু শর্ত আরোপ করতেও শুরু করেছে।

রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্য পরিস্থিতি উন্নয়নে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সূচী ২৪ আগষ্ট ২০১৬ গঠন করেন Advisory commission on Rakhine State. জাতিসংঘের সাবেক মহাসচিব ও নোবেল শান্তিপুরস্কার জয়ী ঘানার নাগরিক কফি আনানের নেতৃত্বে গঠিত ৯ সদস্যবিশিষ্ট এ কমিশন বিশ্বব্যাপী ‘আনান কমিশন' নামে পরিচিত পায়। উক্ত কমিশন রাখাইন রাজ্যের পরিস্থিতি তদন্ত করে ২৪ আগষ্ট ২০১৭ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানকল্পে ৮৮টি সুপারিশ সম্বলিত এক প্রতিবেদন পেশ করে। এরপর কমিশনের সুপারিশ বাস্তবায়নে ১২ সেপ্টেম্বর ২০১৭ মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেয়া এক বিবৃতির মাধ্যমে গঠন করা হয় ১৯ সদস্যের Committee for Implementation of the Recommendations on Rakhine State, আনান কমিশনের সুপারিশ যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে কি-না এ বিষয়টি নিশ্চিত করতে সর্বশেষ ৮ ডিসেম্বর ২০১৭ মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও পাঁচ বিদেশি মধ্যস্থতাকারীর সমন্বয়ে গঠন করেন ১০ সদস্যের একটি উপদেষ্টা কমিটি Advisory Team for the Committee for the Implementation of Recommendations of Rakhine State এ উপদেষ্টা কমিটিতে কোনো রাখাইন প্রতিনিধি রাখা হয়নি। 

রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনে বাংলাদেশের কৌশলগত অবস্থানঃ জাতিসংঘের সাধারণ পরিষধে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনে এবং রোহিঙ্গা সংকট নিরসনে ৫ দফা প্রস্তাবনা রাখেন। এগুলো হলোঃ

  • মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক রাখাইনে সহিংসতা এবং জাতিগত নিধন বন্ধ করতে হবে। 
  • জাতিসংঘের মহাসচিব কর্তৃক মিয়ানমারের রাখাইনে এই ঘটনার সত্যতা যাইচায়ের জন্য কমিটি গঠন করে একটি মিশন পাঠাতে হবে ।
  • জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য মিয়ানমারে একটি নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলতে হবে। 
  • রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
  • কফি আনান কমিশন কর্তৃক প্রদত্ত সুপারিশ গুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। 

এছাড়া বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ২৪-২৭ অক্টোবর ২০১৭ মিয়ানমারে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে রোহিঙ্গা পুনর্বাসনের জন্য ফলপ্রসু আলোচনা করেন এবং দুইটি চুক্তিপত্র স্বাক্ষর করেন। এখন পর্যন্ত বাংলাদেশে প্রত্যাবাসিত সকল রোহিঙ্গাদের সঠিক ও সুষ্ঠুভাবে পূনর্বাসনের জন্য একটি সুসমন্বিত প্রক্রিয়া চলছে।

প্রতিবেদক
নামঃ সাইফুল ইসলাম

5 views

Related Questions

দেশের অধিনস্ত আদালতের বিচারকাজে বাংলা ভাষা ব্যবহার হলেও উচ্চ আদালতে হয় না বললেই চলে। ইংরেজি শব্দের বাংলা পরিভাষা না থাকায় উচ্চ আদালতের বিচারপতিরা বাংলায় রায় এবং আদেশ দিতেও তেমন নন। সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি বাংলায় রায় ও আদেশ দিলেও তাদের সংখ্যা বেশি না। এমন প্রেক্ষাপটে ইংরেজি শব্দের বাংলা পরিভাষা প্রণয়নে জোর দিয়েছে বিচার বিভাগ ও সরকার। দীর্ঘ গবেষণার পর প্রায়ত  জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানসহ বিশেষজ্ঞ একটি দলের যৌথ উদ্যোগে ইংরেজি সাড়ে চার হাজার শব্দের নতুন বাংলা পরিভাষাও নির্ধারণ করেছে আইন কমিশন। সব মিলিয়ে আইন কমিশনের উদ্যোগে দশ হাজারেরও বেশি বাংলা পরিভাষা নিয়ে মুদ্রিত হয়েছে আইন-শব্দকোষ। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে আইন- শব্দকোষ। ভাষার মাস ফেব্রুয়ারিতে বাণিজ্যিকভাবেও এর বিপণন শুরু হয়েছে। একইভাবে ইংরেজিতে রায় ও আদেশ অনুবাদের জন্য আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি হয়েছে বাংলা অ্যাপ।  (Translate the following into English)
1 Answers 6 Views
আধুনিক বিশ্বে শিক্ষাগত পরিবর্তন প্রক্রিয়া নানা কারণে গতিময় গয়ে উঠেছে। যোগযোগ ও আদান প্রদানের নতুন নতুন প্রযুক্তিগত মাধ্যম, আধুনিক পদ্ধতিতত্ত্ব, সর্বাধুনিক শিক্ষা উপকরণ ও শিক্ষা সমাজের প্রতিটি পর্যায়ে দ্রুত পরিবর্তনআনতে সক্ষম হচ্ছে। শিক্ষাহলো একটি সামাজিক প্রকিয়া- যে প্রক্রিয়া – যে প্রক্রিয়া দ্বারা সমাজশক্তির কর্তৃত্ব ব্যক্ত হয়। আমাদের সমাজে িএই শক্তি রাষ্ট্রকেও প্রভাবিত করে। আবার এদেশের শিক্ষার একটি বৃহত্তম অংশ রাষ্্রের নিয়ন্ত্রণাধীন পরিচালিত। তাই সরকার যে শিক্ষানীতি ধার্য করেন সেই নীতি স্বাভাবিকভাবে সমজা ব্যবস্থা রূপান্তর ঘটাতে সক্ষম হয়। সামাজিক প্রক্রিয়া হিসেবে সমাজ পরিবর্তনে শিক্ষার ভূমিকা স্বীকৃতি আমরা আমেরিকান প্রয়োগবাদী শিক্ষা- দার্শনিক জন ডিউইয়ের আলোচনাতেও লক্ষ করি। তিনি বলেন, শিক্ষা শুধু একটি ভিত্তিহীন প্রক্রিয়া নয়, এটি সামাজিক প্রক্রিয়া। প্রক্রিয়া হলো একটি আদি- অন্তহীন গতি। এই গতি নিরবচ্ছিন্ন পরিবর্তশীল।শিক্ষা কোন কৃত্রিম গতি নয়। এটি মানবজীবনের স্বাভাবিক গতি- প্রক্রিয়া ।এই প্রক্রিয়ার সাহায্যে সামাজিক পটভূমিকায় মানুষ তার জীবনকে পুর্গঠন করে। (Bengali to English)
1 Answers 5 Views
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের কোভিন্ন সহনশীলতা সূচকে চলতি মাসে পাঁচ ধাপ এগিয়ে বিশ্বের ৫০টি দেশের মধ্যে ৩৯ তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। গত আগস্টে ব্লুমবার্গের এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৪৪ তম কোভির ১৯ নিয়ন্ত্র স্বাস্থ্যসেবার মান, টিকাদান, সামগ্রিক মৃত্যুহার ও গত মাসে ভ্রমণ পুনরায় শুরু এবং সীমান্ত বিধি-নিষেধ শিথিলসহ মোট ১২ টি তথ্য সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের বৃহত্তম ৫৩ অর্থনীতির দেশকে নিয়ে এই সূচক তৈরি করেছে ব্লুমবার্গ সূচক অনুযায়ী, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় মোট ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৫৯ দশমিক ৬। (Translate into English)
1 Answers 6 Views