1 Answers
আর্থিক স্থিতিকে নিরাপত্তাবিধান করাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের অগ্রাধিকারমূলক দায়িত্ব। বহির্মুখী বাজার উন্নয়নকে সহায়তা করার প্রতিনিয়তই আমরা আর্থিক খাতের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান, কাঠামো, আঞ্চলিক ও আন্ত জাতিক পর্যায়ে এর অনুশীলন ও পরিব্যাপ্তিকে উন্নত থেকে উন্নততর করছি। Basel II এর মূলধনী কাঠামোর বাস্তবায়ন, আর্থিক ঝুঁকির ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানকে আরো সুদৃঢ় করেছে এবং Basel II কে অন্তর্ভূক্ত করার কাজ চলছে। প্রাথমিক অনুশীলনগুলি সম্পন্ন হবার পর Basel II এর প্রয়োজনীয় তারলা সম্পর্কিত নিয়মটি শিঘ্রই চালু হবে। আক্রম্যতা চিহ্নিত করা ও তা থেকে রক্ষা পাবার জন্য ব্যাংকগুলোতে বাধ্যতামূলকভাবে চাপ সহনীয়তার পরীক্ষা চালু হয়েছে।
5 views
Answered