1 Answers
ছোট অর্থনীতির, নিয়ন্ত্রিত বহির্খাতের এই বাংলাদেশের আর্থিক ব্যবস্থা উন্নত অর্থনীতির দেশগুলোর সঙ্কটপূর্ণ বাজারে মন্দ সম্পদ থেকে মুক্ত রয়েছে। অধিকন্তু সম্প্রতি অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে আমাদের দেশের কৃষি খাতে তুলনামূলকভাবে অনেক ভালো করেছে। আমাদের ব্যাংকগুলোর খুব বেশি Derivatives (এক ধরনের Security যার মূল ব্যাংক তার কাছে Customer এর গচ্ছিত সম্পদের উপর ভিত্তি করে নিরূপণ করে থাকে) নেই এবং খুব বেশি Sub prime mortgage (Sub prime mortgage হচ্ছে এক ধরনের ঋণ যা এমন ব্যক্তিকে দেয়া হয় যার Poor credit rating রয়েছে অর্থাৎ যে কিছুটা আর্থিকভাবে সামর্থ্য কম) নেই। জমি-জমার ব্যবসায় তাদের বিনিয়োগ কম। যদিও আমাদের আর্থিক খাতে ঝুঁকিতে আক্রান্ত হবার সুযোগ রয়েছে। তাই ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করার জন্য আমাদের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধ ব্যবস্থাকে সুদৃঢ় করতে হবে যাতে আক্রান্ত হওয়ার ঝুঁকিগুলো আগে থেকেই চিহ্নিত করা যেতে পারে।