1 Answers
বর্তমানে বিশ্বজুড়ে নিয়ন্ত্রক সংস্থার সংস্কারমূলক উদ্যোগগুলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঝুঁকিপূর্ণ ফটকা কারবারি আচরণ যা বারবার অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে তা বন্ধ করাতে যথেষ্ট হবে বলে মনে হয় না। এজন্য সম্ভবত প্রয়োজন তাদের বাণিজ্যিক লক্ষ্য ও উদ্দেশ্যের ব্যাপারে সামাজিক দায়বদ্ধতার পদ্ধতিতে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মৌলিক বিষয়ে পুনর্বিবেচনা করা। কেবল এই ধরনের মৌলিক পুনর্বিবেচনা সামাজিকভাবে ক্ষতিকারক, অনাদায়ী ও ফটকামূলক বিনিয়োগ থেকে উৎপাদনমুখী সামগ্রিক অর্থায়ন এবং জনগণের সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থায়ী সমাধান দিতে পারে, যা সমগ্র কর্মমুখী জনগণের সৃজনশীল শক্তিকে জোরালোভাবে উন্নয়নের দিকে ত্বরান্বিত করতে পারে। বাংলাদেশ ব্যাংক সামাজিকভাবে দায়বদ্ধ সমন্বিত অর্থায়ন ব্যবস্থাকে বাংলাদেশের আর্থিক ব্যবস্থায় মূলধারা হিসেবে বেছে নিয়েছে যা অনেক উন্নয়নশীল ও উন্নত অর্থনীতির পার্শ্ব ব্যবস্থাকে ত্বরান্বিত করছে। এই পদক্ষেপের প্রাথমিক ফলাফল গুলো আশাব্যঞ্জক বলে মনে হচ্ছে।