1 Answers
বাংলাদেশে অভিবাসী কর্মীদের ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং সংক্ষণের জন্য একটি কার্যকর ব্যবস্থা দীর্ঘদিন থেকে প্রয়োজন ছিল। সেই লক্ষ্যে আইওএম মাইগ্রেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরি করেছে, যা মূলত একটি দেশব্যাপী প্রত্যাবর্তনকারীদের ডাটাবেস, যা বেশ কয়েকটি প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে তৈরি হয়েছে। প্রত্যাবর্তনকারীদের স্থায়ীত্ব সংহতকরণ একটি অগ্রাধিকার এবং এই সিস্টেমে সঞ্চিত তথ্য কর্তৃপক্ষকে এমন কাজগুলি করাতে সক্ষম করবে যা আগে করতে পারে নি। ডাটাবেজাটিতে প্রবাসীদের দক্ষতা সম্পর্কিত প্রোফাইল থাকবে এবং এই তথ্যগুলি সম্প্রদায়ের এবং চাহিদাযুক্ত খাতগুলিতে দক্ষ শ্রম বন্টনে সহায়তা করবে। এটি আমাদের দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করে তুলবে, এছাড়া যেসকল প্রবাসীরা তাদের মূল্যবান অর্জিত অর্থ আমাদের পাঠিয়েছে, তাদের জন্যও এটি একটি সুযোগ তৈরি করে দিবে।