1 Answers

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে পদ্মা সেতুর ভূমিকা

ভূমিকাঃ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যে কোন দেশের উন্নয়নের জন্য অন্যতম উপাদান। যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সে দেশের জাতীয় উন্নয়ন তত দ্রুত ত্বরান্বিত হয়। বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং এটার রাজধানী দেশের কেন্দ্রে অবস্থিত হওয়ায় রাজধানীর সাথে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যাহত হয় যেটা উন্নতির অন্তরায়। স্বাধীনতার দীর্ঘ সময় পরে যমুনা সেতু নির্মাণের দ্বারা দেশের উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় উন্নতি হলেও দেশের দক্ষিণাঞ্চল রাজধানীর সাথে যোগাযোগ ফেরী ও লঞ্চের উপর নির্ভরশীল। এমতাবস্থায় পদ্মা সেতুর জাতীয় উন্নয়নে একটি বড় পদক্ষেপ হিসেবে পরিগণিত হতে পারে। প্রকৃতপক্ষে এই সেতুটি দ্বারা সমগ্র দেশের সাথে দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের জেলাসমূহের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। যেটা দেশের উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

পদ্মা সেতুঃ পদ্মা সেতু দেশের বৃহত্তর নদী পদ্মার উপর প্রস্তাবিত একটি বহুমুখী সেতু। এটা দেশের বৃহত্তর প্রকল্প এবং নির্মাণ পরবর্তী সময়ে এটা হবে দেশের সর্ববৃহৎ সেতু। উত্তর দিকে মুন্সিগঞ্জের মাওয়া উপকূল এবং দক্ষিণ দিকে শরীয়তপুর ও মাদারীপুরের জাজিরা উপকূল হল সেতুটির প্রস্তাবিত স্থান। সেতুটির দৈর্ঘ্য হবে ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ হবে ২১.১০ মিটার যেটা রেল এবং বাস উভয়ই চলাচলের উপযোগী করে তৈরী করা হবে।

জাতীয় উন্নয়ন: জাতীয় উন্নয়ন বলতে মূলত একটি দেশের সার্বিক উন্নয়নকে বোঝায়। শিক্ষাব্যবস্থা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্য এমনকি খেলাধুলার উন্নতিও জাতীয় উন্নয়নের অংশ। এক কথায় কোন সরকার বা কোন নির্দিষ্ট এলাকার মানুষের সার্বিক উন্নয়নই জাতীয় উন্নয়ন । জাতীয় উন্নয়নে পদ্মা সেতুর প্রভাবঃ পদ্মা সেতুটি প্রধানত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থা সহজীকরণের নিমিত্তে নির্মিত হবে। দেশের অধিকাংশ উন্নয়ন কর্মকাণ্ড রাজধানী থেকে পরিচালিত হয় কিন্তু এ উন্নয়নের সুবিধাগুলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পদ্মা একটি বড় বাধা। সেতুটি নির্মিত হলে দেশের কেন্দ্রীয় সুবিধা সমূহ এবং উক্ত এলাকাটির সম্ভাব্য উন্নয়ন হবে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা জাতীয় উন্নয়নের প্রভাবক। পদ্মা সেতু নির্মাণের যারা সৃষ্ট মাধ্যমে যে বিষয়গুলো জাতীয় উন্নয়নকে প্রভাবিত করতে পারে সেগুলো নিচে আলোচনা করা হল।

 প্রাথমিক উপকারভোগী ও তাদের সুবিধাঃ প্রত্যেকটি প্রকল্পেরই প্রাথমিক উপকারভোগী থাকে যারা এটি থেকে সৃষ্ট সুবিধাসমূহ ভোগ করতে প্রাথমিকভাবে বিবেচিত হয়। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় তিন কোটি লোক বসবাস করে যারা পদ্মা সেতু প্রকল্পটি প্রাথমিক উপকারভোগী। এ অঞ্চলের লোকজন ঢাকায় যাতায়াতে ফেরী এবং লঞ্চের উপর নির্ভরশীল। মাওয়া জাজিরা ফেরী পয়েন্টে পারাপারে কমপক্ষে দুই ঘণ্টা সময় প্রয়োজন হয়। এই এলাকা থেকে ঢাকায় উন্নত চিকিৎসা বা জরুরি আসা লোকজন চরম ভোগান্তির শিকার হয়। সেতুটি নির্মিত হলে এই এলাকার লোকজনের ঢাকা সহ সমগ্র দেশে যাতায়াত সহজ হবে যেটা তাদের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসায় ও প্রযুক্তি সহ সার্বিক উন্নয়নকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে।

বহুমুখী যোগাযোগ সুবিধা ও তার প্রভাবঃ পদ্মা সেতু বাস ও রেল উভয়ই চলাচলের উপযোগী করে তৈরি হবে। এটির মাধ্যমে শুধু যাতায়াতেরই সুবিধা হবে না বরং এটি টেলিযোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থা এবং প্রাকৃতিক গ্যাস পরিবহনের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবে। এ সকল সুবিধা সমূহ দেশের মানুষের জীবনমানের উন্নয়নকে প্রভাবিত করবে। 

ব্যবসায়িক সুবিধাঃ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ব্যবসায় উন্নয়নের প্রধান নিয়ামক। সেতুটি নির্মিত হলে দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের ব্যবসায়িক অবস্থায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধিত হবে যেটা জাতীয় অর্থনীতির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। অন্যদিকে ঢাকার সাথে কলকাতার যোগাযোগ সহজ হবে ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যের উন্নয়ন ঘটবে। এলাকাভিত্তিক ব্যবসায়ের উন্নতি সবসময় জাতীয় অর্থনীতির উন্নতির কারণ হিসেবে কাজ করে ফলে জাতীয় উন্নয়নের মানও উন্নয়নের দিকে ধাবিত হয়।

মংলা বন্দরের উপর প্রভাবঃ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি নৌবন্দরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় অবস্থিত। এটি হল মংলাবন্দর এবং এটার সংশ্লিষ্ট পরিবহন ব্যবস্থার পদ্মা সেতু ব্যবহারের বিকল্প নেই। সেতু দ্বারা সৃষ্ট যাতায়াত ব্যবস্থার উন্নতি দ্বারা বন্দরটির সভাবা উপযুক্ত গ্রহণযোগ্যতা ও উপকারিতা বৃদ্ধি পাবে। বাংলাদেশ নদী পথে বাণিজ্য করা সাথে অধিক ব্যবসায়িক ক্ষেত্র তৈরী করতে পারবে ফলে দেশের সার্বিক বাণিজ্যের উন্নতি সাধিত সেটা জাতীয় উন্নয়নের কার্যকরী প্রভাবক হিসেবে কাজ করবে। 

জাতীয় অর্থনীতির উন্নয়নঃ জাতীয় অর্থনীতির উন্নয়নই জাতীয় উন্নয়নের বৃদ্ধি ঘটায়। আর পরিবহন ব্যবস্থা জাতীয় অর্থনীতিকে বিভিন্ন ধাপে উন্নয়নে সহযোগিতা করে। পরিবহন ব্যবস্থা জাতীয় অর্থনীতিকে বিভিন্ন মাধ্যমে সহযোগিতা করে, যেমনঃ

উৎপাদন বৃদ্ধিঃ সেতুটির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অবস্থিত শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন বৃদ্ধি করতে পারবে কারণ তখন তাদের উৎপাদিত পণ্যগুলো সমগ্র দেশে পৌছাতে বর্তমান সময়ের চেয়ে সহজ হবে। প্রতিযোগতি বৃদ্ধিঃ এই এলাকায় অবস্থিত শিল্প প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগী হয়ে উঠবে। এতে পণ্যের সার্বিক মান বৃদ্ধি পাবে এবং তাদের ব্যবসায়িক ক্ষেত্র ও বিস্তৃত হবে।

জমির মান বৃদ্ধিঃ যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার কারণে এই এলাকায় জমির মান ও বৃদ্ধি পাবে কারণ সেগুলো পূর্বের তুলনায় যে কোন কাজের জন্য অধিক যথোপযুক্ত হিসেবে বিবেচিত হবে। 

উপসংহারঃ জাতীয় উন্নয়ন মূলত জাতীয় অর্থনীতির উপর নির্ভরশীল এবং যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা জাতীয় অর্থনীতি উন্নয়নের প্রভাবক। তনুপরি পদ্মা সেতু যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নতিকল্পেই নির্মিত হবে। সুতরাং এটা বলা যায় যে, পদ্মা সেতু জাতীয় উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে। 

4 views

Related Questions

তরুণ বিশ্বশক্তির অধিকারী, অনন্ত সম্ভাবনাপূর্ণ তার জীবন । সে যদি শুধু ঘরের কোনে বসে। পূর্ব পুরুষের লিখিত পুঁথি ঘেঁটে তার অমূল্য মানবজীবনকে সার্থক করতে চায় এবং মনে করে, বর্তমানের সবকিছু অতীতে সৃষ্ট হয়েছিল , তাহলে সে যে শুধু তার অনন্ত শক্তিকে অপব্যয় করে তা নয়, তার সেই শক্তিকেও অবমাননা করে । অতীত সৃষ্টির জন্মদাতা অতীতের ঘটনা ও অতীতের পরিবেষ্টন। বর্তমান ঘটনা ও বর্তমান পরিবেষ্টন চিরকালই নতুন। বর্তমান অতীতের কুঁড়ি বৈ আর কিছু নয়। বর্তমানের আপন শক্তিতে সেই কুঁড়ি ফুটে নব পুষ্পে পরিণত হয়। সুতরাং তার ফলও নতুন হওয়া চাই। কিন্তু দুঃখের বিষয়, মানব-মন অতীতের মােহ ছাড়তে পারে না। সে এই বর্তমানের পরিবর্তিত নব পরিবেষ্টনেও সেই অতীতের ইতিহাসকে হুবহু বজায় রাখতে চায়-বর্তমানের নব প্রসব-বেদনাকে উপেক্ষা করে। তাই মানব ইতিহাসের স্তরে স্তরে দেখতে পাই কত দ্বন্দ্ব, কত সংঘর্ষ, কত বিগ্রহ-বিপ্লব, কত রক্ত-বন্যা। এর মূল কারণ হচ্ছে অতীতের সৃষ্টিকে অক্ষুন্ন রাখার জন্য মানব-মনের স্বাভাবিক দুর্জয়। চিরকালই তরুন ৭ প্রকৃতির বিরুদ্ধে অভিযান করেছে। বর্তমান বেদনায় অনুভূতির চঞ্চল হয়ে ভবিষ্যতে আদশ সার্থক করার জন্য। (সারাংশ লিখুন)
1 Answers 9 Views
আধুনিক বিশ্বে শিক্ষাগত পরিবর্তন প্রক্রিয়া নানা কারণে গতিময় গয়ে উঠেছে। যোগযোগ ও আদান প্রদানের নতুন নতুন প্রযুক্তিগত মাধ্যম, আধুনিক পদ্ধতিতত্ত্ব, সর্বাধুনিক শিক্ষা উপকরণ ও শিক্ষা সমাজের প্রতিটি পর্যায়ে দ্রুত পরিবর্তনআনতে সক্ষম হচ্ছে। শিক্ষাহলো একটি সামাজিক প্রকিয়া- যে প্রক্রিয়া – যে প্রক্রিয়া দ্বারা সমাজশক্তির কর্তৃত্ব ব্যক্ত হয়। আমাদের সমাজে িএই শক্তি রাষ্ট্রকেও প্রভাবিত করে। আবার এদেশের শিক্ষার একটি বৃহত্তম অংশ রাষ্্রের নিয়ন্ত্রণাধীন পরিচালিত। তাই সরকার যে শিক্ষানীতি ধার্য করেন সেই নীতি স্বাভাবিকভাবে সমজা ব্যবস্থা রূপান্তর ঘটাতে সক্ষম হয়। সামাজিক প্রক্রিয়া হিসেবে সমাজ পরিবর্তনে শিক্ষার ভূমিকা স্বীকৃতি আমরা আমেরিকান প্রয়োগবাদী শিক্ষা- দার্শনিক জন ডিউইয়ের আলোচনাতেও লক্ষ করি। তিনি বলেন, শিক্ষা শুধু একটি ভিত্তিহীন প্রক্রিয়া নয়, এটি সামাজিক প্রক্রিয়া। প্রক্রিয়া হলো একটি আদি- অন্তহীন গতি। এই গতি নিরবচ্ছিন্ন পরিবর্তশীল।শিক্ষা কোন কৃত্রিম গতি নয়। এটি মানবজীবনের স্বাভাবিক গতি- প্রক্রিয়া ।এই প্রক্রিয়ার সাহায্যে সামাজিক পটভূমিকায় মানুষ তার জীবনকে পুর্গঠন করে। (Bengali to English)
1 Answers 5 Views
শীর্ষ প্রবাসী জায় অর্জনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অষ্টম হলেও গত বছর প্রবাসী আয়ে কোনো প্রবৃদ্ধি হয়নি বরং অনেক কমেছে। প্রবাসী জায়ের এই অধোগতি অব্যাহত থাকলে তা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ দেখা দেবে। কারণ অর্থনীতিতে প্রবাসী আয়ের অবদান মোট জিডিপির ৬ শতাংশের মতো। প্রবাসী আয় কমে যাও পেশনে মূল কারণ হিসেবে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোতে তেলের দাম কমে যাওয়া। এটাই মূল কারণ হয়ে থাকে, তাহলে প্রবাসী আয়ের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর আমাদের নির্ভরতা কমাতে হবে। পাশাপাশি আমাদের বিকল্প জনশক্তির বাজার খুঁজতে হবে। প্রবাসী আয় কমে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকদের অদক্ষতাও একটি বড় কারণ। ফলে জনশক্তির নতুন বাজার খুঁজে বের করতে উদ্যোগী হওয়ার পাশাপাশি বাংলাদেশ যৌ লক্ষ শ্রমিক পাঠানোর দিকেও গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক বাজারের চাহিদার দিকটি বিবেচনায় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সম শ্রমিক গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। (Translate into English)
1 Answers 7 Views
প্রস্তাবিত পদ্মা সেতুকে কেন্দ্র করে পাল্টে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি। ব্যবসায়ীরা ভবিষ্যতের কথা মনে রেখে সেতু প্রকল্প এলাকার কাছাকাছি জমি কিনছেন। প্রকল্প সংলগ্ন এলাকাগুলোতে ইতোমধ্যে বেশ কিছু ক্ষুদ্রশিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ব্যবসায়ীদের ধারণা, পদ্মা সেতু নির্মাণ হলে এবং গ্যাস সংযোগ নিশ্চিত হলে সেতু সংলগ্ন এলাকায় শিল্প স্থাপনের ধুম পড়ে যাবে। পদ্মা সেতু কথা মনে রেখে পাঁচ বছর আগে থেকেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে শিল্প স্থাপনের তোড়জোড় শুরু হয়। প্রস্তাবিত পদ্মা সেতুর সম্ভবনাকে সামনে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইতোমধ্যে যেসব শিল্প স্থাপিত হয়েছে তার বদৌলতে মোট দেশজ উৎপাদন ১.২ শতাংশ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।  (Bangla to English)
1 Answers 6 Views
নারী পুরুষের সম-অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করা যেতে পারে। সৃষ্টির দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে উভয়ের মাঝে কোন পার্থক্য বা বৈষম্য নেই। সর্বক্ষেত্রে নারী আজ ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। কাজেই সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়নে নারী সহায়ক ভূমিকা রাখতে পারে। নারী আজ তার মেধা ও কর্মদক্ষতার বলে উন্নত, উন্নয়নশীল এবং অনুন্নত দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় পদে অধিষ্ঠিত। তাই সার্বিক উন্নয়নের মূল স্রোতধারায় নারীর সম্পৃক্ততা একাত্ত্বই বাঞ্ছনীয়। শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা, সম্পদ ও বাজার ব্যবস্থাপনায় নারীর পূর্ণ ও সমান সুযোগ নিশ্চিত করতে পারলে উন্নয়ন কর্মকান্ডের গতিশীলতা বৃদ্ধি পাবে। অবশ্য বাংলাদেশ সরকার সার্বিক উন্নয়ন কর্মকান্ডে নারীর সম্পৃক্ততা নিশ্চিতকরণের লক্ষ্যে অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছে। (Translate into English)
1 Answers 8 Views
নীতি এবং পন্থাগত বড় পরিবর্তনের প্রয়োজন আর্থিক খাতে। আশির দশক থেকে উন্নত এবং কিছু উন্নয়নশীল দেশে সবুজ অর্থায়ন গ্রহনযোগ্য হতে শুরু করে। পরিবেশ বান্ধব ব্যাংকিং কার্যক্রম আর্থিক খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এক ধরনের সামাজিক দায়বদ্ধতার অংশ। অনেক ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের পরিপালন কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ বান্ধব ব্যাংকিং কার্যক্রমে অংশ নিয়ে থাকে। আর্থিক প্রতিষ্ঠান শুধুমাত্র নিজেদের পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে পারে না, অন্যান্য শিল্প কারখানার উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশের ঝুঁকি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। (Translate the following into English)
1 Answers 4 Views