নামটির অর্থ কি হবে বিস্তারিত বলবেন কি?
জন্মের সময় আমার ছোট বোনের নাম নাদিয়া রাখা হয় ।
এখন ওর জন্ম নিবন্ধনের জন্য নাম একটা সুন্দর নাম ঠিক করতে চাচ্ছি । আমার ছোট ভাই ওর নামটি মোছাঃ জান্নাতুল নাদিয়া দিতে চায় কিন্তু আমি বলেছি যে জান্নাতুল নাদিয়া না দিয়ে তুমি মোছাঃ নাদিয়া জান্নাত দাও ।
এখন প্রশ্ন হল যে জান্নাতুল নাদিয়া নাকি নাদিয়া জান্নাত কোনটা ভালো হবে এবং কোন নামটার অর্থ কি হবে ? নাকি আপনার মতে নাদিয়া দিয়ে অন্য কোন ভালো নাম হয় বিস্তারিত জানাবেন ?
6748 views
1 Answers
-
আপনার বোনের নাম নাদিয়া জান্নাতই ভালো হবে।
-
জান্নাতুল নাদিয়া নামটা আরবি ব্যাকরণ অনুযায়ী পুরোপুরি ঠিক নয়। তাই নাদিয়া জান্নাতই ভালো হবে।
-
জান্নাতুল নাদিয়া অর্থ আহবানকারীনীর জান্নাত।
- আর নাদিয়া জান্নাত অর্থ হল জান্নাতের দিকে আহবানকারীনী। এটা খুবই সুন্দর অর্থ। তাই আপনার বোনের নাম নাদিয়া জান্নাত রাখুন।
6748 views
Answered