1 Answers

সৃজনশীল কাজের স্রষ্টা সবাইকে যদি তার কাজ কপি করার সানন্দ অনুমতি দেন তবে তাকে কপিলেফট বলে। কপিরাইটের একেবারে উল্টোটি হলো কপিলেফট। কপিরাইট আর কপিলেফটের মাঝখানে রয়েছে সৃজনী সাধারণ বা ক্রিয়েটিভ কমন্স। সৃজনী সাধারণ লাইসেন্সের বিভিন্ন ক্যাটাগরিতে কর্মস্রষ্টার কিছু কিছু অধিকার সংরক্ষিত হয়ে থাকে। অর্থাৎ যে কেউ ইচ্ছে করলে লেখকের বই তার লিখিত বা আইনি অনুমতি ছাড়াই প্রকাশ করতে পারবে। তবে লেখকের নামে প্রকাশ করতে হবে এবং সেটি দিয়ে কোনো মুনাফা লাভ করা যাবে না। বর্তমানে এ আইনের আওতায় কম্পিউটার সফটওয়্যারগুলো সারাবিশ্বে ছড়িয়ে দেওয়া হয় এবং সবাই মিলে এ সফটওয়্যারগুলো শক্তিশালী হিসেবে গড়ে তোলে।
4 views

Related Questions