1 Answers

কোনো কিছু খুঁজে বের করার জন্য ইন্টারনেট মাধ্যম ব্যবহার করি। বর্তমানে ইন্টারনেট হচ্ছে শিক্ষা এবং জ্ঞান অর্জনের শ্রেষ্ঠতম মাধ্যম। আমার শ্রেণির সকল পাঠ্যপুস্তক NCTB-এর ওয়েবসাইটে দেওয়া আছে। সেজন্য আমাকে যে কোন ইন্টারনেট যুক্ত কম্পিউটারে ওয়েব ব্রাউজার খুলতে হবে। ঐ ওয়েবব্রাউজারে গিয়ে আমাকে NCTB নির্ধারিত ওয়েবসাইট ঠিকানা লিখতে হবে এবং ঐ সাইটে ঢুকতে হবে। ঐ সাইটে সকল শ্রেণির পাঠ্যপুস্তক জমা করা আছে। সেখান থেকে নির্দিষ্ট বাংলা বই সিলেক্ট করে ডাউনলোড করতে হবে। ডাউনলোডকৃত বই সহজেই কম্পিউটারে পড়তে পারি এবং ইচ্ছা করলে প্রিন্টারে প্রিন্ট করে সম্পূর্ণ নতুন বই পেতে পারি। এভাবে আমি ইন্টারনেট থেকে বই ডাউনলোড করে উপকৃত হতে পারি।
23 views

Related Questions