1 Answers
ডিজিটাল ক্যামেরা হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস। প্রথমদিকে মহাকাশ গবেষণার কাজে ডিজিটাল ক্যামেরা কম্পিউটারের ইনপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা শুরু হয়। বর্তমানে প্রায় সকল ডিজিটাল ক্যামেরাই কম্পিউটারের ইনপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। ডিজিটাল ক্যামেরার ছবি বা ভিডিও ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করে কম্পিউটার ইনপুট হিসেবে প্রবেশ করানো হয়। ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি, ভিডিও ভালো মানের হয়ে থাকে। ডিজিটাল ক্যামেরায় ফিল্ম-এর বদলে মেমোরি ডিভাইস ব্যবহার করা হয়। ফিল্ম-এ ছবি তোলার সংখ্যা সীমিত কিন্তু ডিজিটাল ক্যামেরায় অসংখ্য ছবি তোলা যায়।
6 views
Answered