মাথা ব্যথার জন্য কখন ডাক্তার দেখাতে হবে?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
#স্বাস্থ্য ও চিকিৎসা
75 views

1 Answers

Dr. Nadia chaity
এমবিবিএস, এমডি (সাইকিয়াট্রি)
রেজিস্ট্রার ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেলথ এন্ড হসপিটাল

খুব কম মানুষ পাওয়া যাবে, যাদের জীবনে কখনো মাথা ব্যথা হয়নি। মাথা ব্যথা এক পাশ, উভয়পাশ বা সারা মাথা জুড়ে হতে পারে। মাথা ব্যথার সাথে অন্য উপসর্গ যেমন বমি, মাথা ঘুরানো ইত্যাদি থাকতে পারে। তবে শতকরা ৯০ভাগের বেশি মাথাব্যথা জটিলতাহীন।
• মাথা ব্যথার সাথে জ্বর বা শরীরের ওজন কমে যাওয়া।
• আগে থেকেই কোনো রোগ যেমন এইডস, মস্তিষ্কের প্রদাহ থাকলে।
• মাথা ব্যথা ৪০ বছরের পর থেকে শুরু হলে।
• মাথা ব্যথার সাথে স্নায়ুবিক দুর্বলতা থাকলে।
• হঠাৎ নতুনভাবে মাথা ব্যথা শুরু হলে।
• মাথা ব্যথার সাথে এসব ঝুঁকিপূর্ণ আলামত থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

75 views Answered

Next steps