মূত্রতন্ত্রের পাথরের কারণ কি?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
#স্বাস্থ্য ও চিকিৎসা
69 views

1 Answers

Dr. Md hamidur Rahman
এমবিবিএস, এমডি নেফ্রোলজি (কিডনি বিভাগ), এফসিপিএস, ফাইনাল পার্ট (মেডিসিন)
রেসিডেন্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

মূত্রতন্ত্রের পাথরের কারণ:
মূত্রতন্ত্রের পাথরের প্রকৃত কারন এখনও অজানা।তবে অনেকেই নিম্নলিখিত কারনগুলোকে দায়ী করে থাকেন-
১। কম পানি খাওয়ার অভ্যাস অথবা গ্রীষ্মপ্রধান দেশে বাস করা।
২। ঘনঘন মূত্রতন্ত্রের সংক্রমন।
৩। মূত্রতন্ত্রের জন্মগত গঠনগত সমস্যা।
৪। মূত্রতন্ত্রের মূত্র সঞ্চালনে অবরোধ।
৫। দীর্ঘ সময় শয্যাশায়ী থাকা।
৬। প্যারাথাইরয়েড গ্রন্থির সমস্যা।
৭। অধিকমাত্রায় ক্যালসিয়াম ও ভিটামিন সি সেবন।
৮। রক্তের ইউরিক এসিড আধিক্য ইত্যাদি।

69 views Answered

Next steps