আমাদের ব্রেকাপের ০২ বছর হয়ে গেছে, আমার প্রাক্তন আমায় খুব ভালোবাসত, আমিও অনেক ভালবাসতাম, এখনও ঠিক সেরকম ভালোবাসা আছে, সেও হয়তোবা আমাকে সত্যিকারের ভালোবাসে এই বিষয়টা আমি কিছু মাধ্যমে বুঝতে পেরেছি। কিছুদিন আগে ০২ দিন তাকে স্বপ্নে দেখি !স্বপ্ন ১. আমার গার্লফ্রেন্ড এর বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, দেখলাম সে আমার উপর অনেক অভিমান করে আছে, একটু পরেই দেখলাম ওর চেহারায় কষ্টের ছাপ, এবং ওকে গায়ে হলুদ দেয়া হচ্ছে, অন্য কারো সাথে ওর বিয়ে। সেই মুহূর্তে ওর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে, আর নিজেকে অপরাধী মনে হচ্ছে আমার । আর ভাবছি, ওকে বিয়ে করলে আমি সুখে থাকতাম, স্বপ্নে এরই মধ্যে ভাবছি, ওর বাড়িতে আমাকে আনা হয়েছে, আর ওকে অন্য কোথাও বিয়ে দিচ্ছে, একপ্রকার অপমান বোধ মনে করে আমি তখন চলে আসি ওখান থেকে, আমার বাবা আমাকে বলতেছে, তুমি কেন চলে আসছো ওখান থেকে ? বাবা বলল, হয় তুমি বিয়ের ওখানে যাবা, না হয় বাড়ি থেকে বের হয়ে যাবা !! স্বপ্ন ২. আবার তার কিছুদিন আগে স্বপ্নে দেখেছি, আমার গার্লফ্রেন্ড এর সাথে আমি সহবাস করতেছি, অনেক তৃপ্তি লাভ করেছি দুজনেই, এই হলো আমার পুরো ০২ টি স্বপ্ন । আমি অভিজ্ঞদের কাছে পরামর্শ চাচ্ছি, এই দুটি স্বপ্ন দেখার কারণ কি ও এই স্বপ্ন কিসের সংকেত দিচ্ছে?তাকে এখন অনেক মিস করি, ভালোবাসি ।
25 views

0 Answers

Related Questions